শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বেরোবির 'শেখ হাসিনা হলের' নতুন নাম ‘বেগম খালেদা জিয়া হল’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি), রংপুরের নির্মাণাধীন ‘শেখ হাসিনা হলের’ নাম পরিবর্তন করে ‘বেগম খালেদা জিয়া হল’ রাখা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১২৩তম সিন্ডিকেট সভায় হলটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ১০ তলা ছাত্রী হলটির নির্মাণকাজ পুনরায় শুরু হয়। ওইদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী নির্মাণকাজের উদ্বোধন করেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে মেগা প্রকল্পের অংশ হিসেবে ২০১৭ সালের ৪ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হলটির নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই বছরের ২১ জুলাই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। প্রাথমিকভাবে পিলারের কাজ শুরুর মাধ্যমে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়।

তবে একই বছরে নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার পর প্রকল্পের মূল নকশা ও পরামর্শক পরিবর্তন করা হয় এবং নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০২০ সালের শুরুর দিক থেকে হলটির নির্মাণকাজ পুরোপুরি স্থবির হয়ে পড়ে। দীর্ঘ সময় খোলা মাঠে পড়ে থাকায় রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী মরিচা ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। কেবল সিঁড়ি ও পিলারের কিছু কাঠামো দাঁড়িয়ে থাকা হলটির নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

বেরোবির 'শেখ হাসিনা হলের' নতুন নাম ‘বেগম খালেদা জিয়া হল’

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি), রংপুরের নির্মাণাধীন ‘শেখ হাসিনা হলের’ নাম পরিবর্তন করে ‘বেগম খালেদা জিয়া হল’ রাখা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১২৩তম সিন্ডিকেট সভায় হলটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ১০ তলা ছাত্রী হলটির নির্মাণকাজ পুনরায় শুরু হয়। ওইদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী নির্মাণকাজের উদ্বোধন করেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে মেগা প্রকল্পের অংশ হিসেবে ২০১৭ সালের ৪ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হলটির নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই বছরের ২১ জুলাই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। প্রাথমিকভাবে পিলারের কাজ শুরুর মাধ্যমে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়।

তবে একই বছরে নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার পর প্রকল্পের মূল নকশা ও পরামর্শক পরিবর্তন করা হয় এবং নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০২০ সালের শুরুর দিক থেকে হলটির নির্মাণকাজ পুরোপুরি স্থবির হয়ে পড়ে। দীর্ঘ সময় খোলা মাঠে পড়ে থাকায় রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী মরিচা ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। কেবল সিঁড়ি ও পিলারের কিছু কাঠামো দাঁড়িয়ে থাকা হলটির নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream