সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দেশের অনলাইন গণমাধ্যমের অন্যতম পথিকৃত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
সংগৃহীত ছবি

দেশের অনলাইন গণমাধ্যমের অন্যতম পথিকৃত ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

মস্তিষ্কের রক্তক্ষরণের (ব্রেইন হেমোরেজ) কারণে বৃহস্পতিবার রাতে তাঁকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে এক উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন। প্রিন্ট, সম্প্রচার ও ডিজিটাল—তিন মাধ্যমেই তাঁর দীর্ঘ কাজ করার অভিজ্ঞতা ছিল। ২০০৬ সাল থেকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর নেতৃত্বেই সংস্থাটি নতুন আঙ্গিকে দেশের প্রথম সার্বক্ষণিক ২৪ ঘণ্টার ডিজিটাল নিউজ পোর্টাল হিসেবে আত্মপ্রকাশ করে।

বিডিনিউজে যোগ দেওয়ার পূর্বে তিনি দেশীয় মূলধারার ব্রডশিট পত্রিকায় কাজ করেছেন। পরবর্তীতে যুক্তরাজ্যের বিবিসি (BBC)-তে প্রযোজক, উপস্থাপক ও সম্পাদক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। ঢাকা ও লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে সাংবাদিকতা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নেন তিনি।

দেশে অনলাইন সাংবাদিকতার বিকাশ ও ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপায়ণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তৎকালীন জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসে তাঁকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

তৌফিক ইমরোজ খালিদীর আকস্মিক প্রয়াণে দেশের গণমাধ্যম ও সাংবাদিকতা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১২ অক্টোবর ২০২৬


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

দেশের অনলাইন গণমাধ্যমের অন্যতম পথিকৃত ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

মস্তিষ্কের রক্তক্ষরণের (ব্রেইন হেমোরেজ) কারণে বৃহস্পতিবার রাতে তাঁকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে এক উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন। প্রিন্ট, সম্প্রচার ও ডিজিটাল—তিন মাধ্যমেই তাঁর দীর্ঘ কাজ করার অভিজ্ঞতা ছিল। ২০০৬ সাল থেকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর নেতৃত্বেই সংস্থাটি নতুন আঙ্গিকে দেশের প্রথম সার্বক্ষণিক ২৪ ঘণ্টার ডিজিটাল নিউজ পোর্টাল হিসেবে আত্মপ্রকাশ করে।

বিডিনিউজে যোগ দেওয়ার পূর্বে তিনি দেশীয় মূলধারার ব্রডশিট পত্রিকায় কাজ করেছেন। পরবর্তীতে যুক্তরাজ্যের বিবিসি (BBC)-তে প্রযোজক, উপস্থাপক ও সম্পাদক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। ঢাকা ও লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে সাংবাদিকতা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নেন তিনি।

দেশে অনলাইন সাংবাদিকতার বিকাশ ও ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপায়ণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তৎকালীন জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসে তাঁকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

তৌফিক ইমরোজ খালিদীর আকস্মিক প্রয়াণে দেশের গণমাধ্যম ও সাংবাদিকতা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream