শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ, দাবি শাশুড়ি তায়েবেহ মাহরুযাদেহের

সংগৃহীত ছবি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা ও অন্তর্ধান নিয়ে চলমান জল্পনা-কল্পনার মধ্যেই চাঞ্চল্যকর নতুন দাবি করেছেন তাঁর শাশুড়ি তায়েবেহ মাহরুযাদেহ। তিনি জানিয়েছেন, প্রাক্তন ও প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফনের রাতে মাশহাদের ঐতিহ্যবাহী ইমাম রেজা মাজারে মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় উপস্থিত ছিলেন।

স্থানীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও সাক্ষাৎকারে তায়েবেহ মাহরুযাদেহ বলেন, ওই বিশেষ রাতে মোজতবা খামেনিকে তিনি নিজ চোখে দেখেছেন এবং সে সময় তিনি সম্পূর্ণ সুস্থ ও সবল ছিলেন। উল্লেখ্য, তায়েবেহ মাহরুযাদেহ ইরানের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম-আলী হাদ্দাদ-আদেলের স্ত্রী এবং মোজতবার প্রয়াত স্ত্রী জাহরা হাদ্দাদ-আদেলের মা। চলতি বছরের শুরুর দিকে আলী খামেনির দপ্তরে চালানো এক হামলায় জাহরা নিহত হন।

গত জুলাই মাসে মাশহাদের ইমাম রেজা মাজারে আলী খামেনির দাফন অনুষ্ঠান সম্পন্ন হয়। তবে রাষ্ট্রীয় কোনো ভিডিও ফুটেজ বা অফিশিয়াল ছবির রেকর্ডে মোজতবাকে দেখা না যাওয়ায় তাঁর শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে বিশ্বজুড়ে নানা গুঞ্জন ছড়ায়।

চলতি বছরের মার্চে ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত হলেও মোজতবা খামেনি এখন পর্যন্ত সরাসরি জনসমক্ষে আসেননি এবং তাঁর যাবতীয় প্রশাসনিক নির্দেশনা কেবল লিখিত বা বার্তাবাহকের মাধ্যমেই প্রকাশিত হয়ে আসছে। শাশুড়ির এই বক্তব্যের স্বপক্ষে নতুন কোনো দৃশ্যমান প্রমাণ বা ছবি প্রকাশ্যে না আনা হলেও, ইরানের সরকারি মহল থেকে বারবার দাবি করা হচ্ছে যে তিনি সুস্থ আছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ, দাবি শাশুড়ি তায়েবেহ মাহরুযাদেহের

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা ও অন্তর্ধান নিয়ে চলমান জল্পনা-কল্পনার মধ্যেই চাঞ্চল্যকর নতুন দাবি করেছেন তাঁর শাশুড়ি তায়েবেহ মাহরুযাদেহ। তিনি জানিয়েছেন, প্রাক্তন ও প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফনের রাতে মাশহাদের ঐতিহ্যবাহী ইমাম রেজা মাজারে মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় উপস্থিত ছিলেন।

স্থানীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও সাক্ষাৎকারে তায়েবেহ মাহরুযাদেহ বলেন, ওই বিশেষ রাতে মোজতবা খামেনিকে তিনি নিজ চোখে দেখেছেন এবং সে সময় তিনি সম্পূর্ণ সুস্থ ও সবল ছিলেন। উল্লেখ্য, তায়েবেহ মাহরুযাদেহ ইরানের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম-আলী হাদ্দাদ-আদেলের স্ত্রী এবং মোজতবার প্রয়াত স্ত্রী জাহরা হাদ্দাদ-আদেলের মা। চলতি বছরের শুরুর দিকে আলী খামেনির দপ্তরে চালানো এক হামলায় জাহরা নিহত হন।

গত জুলাই মাসে মাশহাদের ইমাম রেজা মাজারে আলী খামেনির দাফন অনুষ্ঠান সম্পন্ন হয়। তবে রাষ্ট্রীয় কোনো ভিডিও ফুটেজ বা অফিশিয়াল ছবির রেকর্ডে মোজতবাকে দেখা না যাওয়ায় তাঁর শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে বিশ্বজুড়ে নানা গুঞ্জন ছড়ায়।

চলতি বছরের মার্চে ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত হলেও মোজতবা খামেনি এখন পর্যন্ত সরাসরি জনসমক্ষে আসেননি এবং তাঁর যাবতীয় প্রশাসনিক নির্দেশনা কেবল লিখিত বা বার্তাবাহকের মাধ্যমেই প্রকাশিত হয়ে আসছে। শাশুড়ির এই বক্তব্যের স্বপক্ষে নতুন কোনো দৃশ্যমান প্রমাণ বা ছবি প্রকাশ্যে না আনা হলেও, ইরানের সরকারি মহল থেকে বারবার দাবি করা হচ্ছে যে তিনি সুস্থ আছেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream