শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাউফলে আগুনে পুড়ে ছাই চার দোকান, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাজীর দোকান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকালের ৪ টার দিকে গাজীর দোকান এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ইকবাল গাজীর ভাড়াটিয়া ঘরে থাকা চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে বশির সিকদারের ফার্মেসি, শাহিন সিকদারের ব্যবসাপ্রতিষ্ঠান, রমিজ মোল্লার পেট্রোল-অকটেনের ব্যবসা এবং ফারুক খলিফার চায়ের দোকান পুড়ে যায়। আগুনে দোকানগুলোর মালামাল, আসবাবপত্র ও বিভিন্ন ব্যবসায়িক সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পাশাপাশি স্থানীয়রাও আগুন নেভাতে এগিয়ে আসেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় একে একে চারটি দোকান পুড়ে যায়।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নিয়েছেন বাউফল উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াস উদ্দিন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

বাউফলে আগুনে পুড়ে ছাই চার দোকান, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাজীর দোকান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকালের ৪ টার দিকে গাজীর দোকান এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ইকবাল গাজীর ভাড়াটিয়া ঘরে থাকা চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে বশির সিকদারের ফার্মেসি, শাহিন সিকদারের ব্যবসাপ্রতিষ্ঠান, রমিজ মোল্লার পেট্রোল-অকটেনের ব্যবসা এবং ফারুক খলিফার চায়ের দোকান পুড়ে যায়। আগুনে দোকানগুলোর মালামাল, আসবাবপত্র ও বিভিন্ন ব্যবসায়িক সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পাশাপাশি স্থানীয়রাও আগুন নেভাতে এগিয়ে আসেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় একে একে চারটি দোকান পুড়ে যায়।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নিয়েছেন বাউফল উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াস উদ্দিন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream