শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্নে বিরক্ত ফজলুর রহমান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্নে বিরক্ত ফজলুর রহমান
ছবি: সংগৃহীত

একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। স্বাধীনতার পর তিনি ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেন। পরে কেন্দ্রীয় আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন। বর্তমানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

তবে নিজের অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন উঠলে বিরক্ত হন ফজলুর রহমান। যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে অনেকে মনে করেন, তিনি দলটির পক্ষে কথা বলছেন।

ফজলুর রহমান বলেন, আওয়ামী লীগের রাজনীতি করলেও শেখ হাসিনার সরকারের পতনের আগে তিনি সরকারের সমালোচনা করেছেন। তার দাবি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের জন্য তিনি যতটা কথা বলেছেন, অনেকে তা করেননি।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, সেটি এখন তার কাছে প্রধান বিষয় নয়। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সমর্থন থাকলে তিনি দেশে ফিরতে পারেন বলেও মন্তব্য করেন।

তার মতে, শেখ হাসিনা দেশে ফিরলেও আওয়ামী লীগ আগের রাজনৈতিক অবস্থানে স্বয়ংক্রিয়ভাবে ফিরে যাবে—এমন নিশ্চয়তা নেই। দলের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা দেশে ফিরে আবার ভোট চাইলে জনগণ তাদের কীভাবে গ্রহণ করবে, সেটিও গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করেন তিনি।

মুক্তিযুদ্ধ প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, মুক্তিযুদ্ধ কোনো ব্যক্তি বা নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পদ নয়। এটি একটি চিন্তা, দর্শন ও আদর্শ। তাই আওয়ামী লীগের অতীত বা বর্তমান রাজনীতির সঙ্গে মুক্তিযুদ্ধকে এক করে দেখা উচিত নয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্নে বিরক্ত ফজলুর রহমান

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। স্বাধীনতার পর তিনি ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেন। পরে কেন্দ্রীয় আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন। বর্তমানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

তবে নিজের অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন উঠলে বিরক্ত হন ফজলুর রহমান। যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে অনেকে মনে করেন, তিনি দলটির পক্ষে কথা বলছেন।

ফজলুর রহমান বলেন, আওয়ামী লীগের রাজনীতি করলেও শেখ হাসিনার সরকারের পতনের আগে তিনি সরকারের সমালোচনা করেছেন। তার দাবি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের জন্য তিনি যতটা কথা বলেছেন, অনেকে তা করেননি।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, সেটি এখন তার কাছে প্রধান বিষয় নয়। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সমর্থন থাকলে তিনি দেশে ফিরতে পারেন বলেও মন্তব্য করেন।

তার মতে, শেখ হাসিনা দেশে ফিরলেও আওয়ামী লীগ আগের রাজনৈতিক অবস্থানে স্বয়ংক্রিয়ভাবে ফিরে যাবে—এমন নিশ্চয়তা নেই। দলের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা দেশে ফিরে আবার ভোট চাইলে জনগণ তাদের কীভাবে গ্রহণ করবে, সেটিও গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করেন তিনি।

মুক্তিযুদ্ধ প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, মুক্তিযুদ্ধ কোনো ব্যক্তি বা নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পদ নয়। এটি একটি চিন্তা, দর্শন ও আদর্শ। তাই আওয়ামী লীগের অতীত বা বর্তমান রাজনীতির সঙ্গে মুক্তিযুদ্ধকে এক করে দেখা উচিত নয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream