সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নরসিংদী সদর উপজেলা শাখায় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় মহাসচিব লিটন এরশাদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানের নির্দেশনা অনুযায়ী এ কমিটি গঠন করা হয়।
সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতায় নরসিংদী জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্মিলিত স্বাক্ষরের মাধ্যমে নবগঠিত কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দ্রুত কেন্দ্রীয় অনুমোদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে মোহাম্মদ আল-আমিন রহমান সভাপতি এবং আরাফাত রহমান ও আনোয়ার মোল্লা সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন। শাওন খন্দকার শাহিন সাধারণ সম্পাদক, কামরুজ্জামান সরকার ও মো. আজহার উদ্দিন সহ-সাধারণ সম্পাদক, আব্দুল হামিদ অর্থ বিষয়ক সম্পাদক এবং ছিদ্দিকুর রহমান ইমন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া সাইফুল ইসলাম খান সহ-সাংগঠনিক সম্পাদক, হৃদয় এস সরকার দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক, এড. উজ্জ্বল তালুকদার আইন বিষয়ক সম্পাদক এবং ওমর ফারুক দপ্তর সম্পাদক হয়েছেন।
কমিটিতে কাইয়ুম মিয়া, জাহিদুল ইসলাম শাওন, মো. সাইফুল ইসলাম, মো. সেলিম মিয়া, মো. শামীম মিয়া, ইকবাল হোসেন ভূঁইয়া, জুনাইয়েদ হোসেন, মিজানুর রহমান ও মো. মাহাতাব হোসেনকে কার্যকরী সদস্য করা হয়েছে।
নবগঠিত কমিটির সব নেতৃবৃন্দকে নিরাপদ সড়ক নিশ্চিতকরণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
কমিটির অনুমোদনপত্রে নরসিংদী জেলা শাখার সভাপতি এড. সোহরাব হোসেন ভূঁইয়া সোহাগ এবং সাধারণ সম্পাদক এড. ফয়সাল সরকার স্বাক্ষর করেছেন।
মতামত