শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ইসলামের বুকে ছুরি মারবেন না: জামায়াতের উদ্দেশে রাশেদ খান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইসলামের বুকে ছুরি মারবেন না: জামায়াতের উদ্দেশে রাশেদ খান
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, ইসলামি রাজনীতি ও শরিয়াহ প্রতিষ্ঠার কথা বললেও ইসলামের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক কোনো কর্মকাণ্ড করা উচিত নয়।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ইসলামি মূল্যবোধ কীভাবে মানুষের সামনে তুলে ধরতে হয়, তা হেফাজতে ইসলামের কাছ থেকে জামায়াতের শেখা উচিত। তার দাবি, জামায়াত ইসলাম ও ইসলামি মূল্যবোধ থেকে অনেক দূরে সরে গেছে।

তিনি অভিযোগ করেন, জামায়াতের বক্তব্য ও কর্মকাণ্ডে দ্বৈত অবস্থান স্পষ্ট হচ্ছে। তাদের রাজনৈতিক বক্তব্যে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

হেফাজতে ইসলামের আমিরের বক্তব্য তুলে ধরে রাশেদ খান বলেন, যারা একসঙ্গে আন্দোলন করে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে বিজয়ী করেছে, তাদের এখন রাষ্ট্র পুনর্গঠনের জন্য ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। তার দাবি, রাষ্ট্র পুনর্গঠনের পরিবর্তে জামায়াত ক্ষমতায় যাওয়ার বিষয়টিকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

রাশেদ খান আরও বলেন, একদিকে জামায়াত সরকারকে সহযোগিতার কথা বলছে, অন্যদিকে সরকারবিরোধী আন্দোলনের পরিবেশ তৈরির চেষ্টা করছে বলে তারা মনে করছেন। আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে এনে ১৯৯৬ সালের মতো আন্দোলন করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। ওই মাসে সরকারবিরোধী কোনো আন্দোলন হলে বিএনপিও জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে। সরকারকে ব্যর্থ করার কোনো চেষ্টা জনগণ প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।

হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে রাশেদ খান বলেন, তিনি আমিরের দোয়া নিয়েছেন। এ সময় আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেছেন এবং বিএনপি ও দেশের মানুষকে ইসলামি মূল্যবোধের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন।

সাক্ষাতে হেফাজতের নায়েবে আমির আল্লামা আইয়ুব বাবুনগরীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ইসলামের বুকে ছুরি মারবেন না: জামায়াতের উদ্দেশে রাশেদ খান

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream