মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাউয়াছড়া এলাকায় ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের বগির সংযোগের হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া এলাকায় পৌঁছালে ট্রেনটির বগির জোড়ার হুক ছিঁড়ে যায়। এতে ট্রেনটি সেখানে আটকে পড়ে এবং ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ঘটনার পর রেলওয়ের সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত হুকটি পুনঃসংযোগের কাজ শুরু করেন। মেরামত শেষ হলে রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শিপলু সূত্রধর বিষয়টি নিশ্চিত করে জানান, হুক ছিঁড়ে যাওয়ার পর পাহাড়িকা এক্সপ্রেসের সাতটি বগি শ্রীমঙ্গল স্টেশনে নিয়ে আসা হয়। বর্তমানে হুকটি মেরামতের কাজ চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাউয়াছড়া এলাকায় ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের বগির সংযোগের হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া এলাকায় পৌঁছালে ট্রেনটির বগির জোড়ার হুক ছিঁড়ে যায়। এতে ট্রেনটি সেখানে আটকে পড়ে এবং ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ঘটনার পর রেলওয়ের সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত হুকটি পুনঃসংযোগের কাজ শুরু করেন। মেরামত শেষ হলে রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শিপলু সূত্রধর বিষয়টি নিশ্চিত করে জানান, হুক ছিঁড়ে যাওয়ার পর পাহাড়িকা এক্সপ্রেসের সাতটি বগি শ্রীমঙ্গল স্টেশনে নিয়ে আসা হয়। বর্তমানে হুকটি মেরামতের কাজ চলছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream