শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

হাসিনা আসুক, এটা আমরা চাই: সংস্কৃতিমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হাসিনা আসুক, এটা আমরা চাই: সংস্কৃতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

শুক্রবার (২ অক্টোবর) সকালে মাগুরায় ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, শেখ হাসিনা দেশে ফিরুন—এটাই তারা চান। তাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণের জন্য লিখিতভাবে জানানো হয়েছে। তার বিরুদ্ধে কয়েকটি মামলায় মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং আরও বেশ কিছু মামলা বিচারাধীন রয়েছে। তিনি দেশে ফিরলে আইন তার নিজস্ব গতিতে চলবে বলে মন্তব্য করেন মন্ত্রী।

গত ১৮ বছরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি অভিযোগ করেন, ওই সময়ে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে। তার দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাংক লুটপাটের অর্থ নিয়ে ভারতে পালিয়ে গেছে।

বিএনপির প্রসঙ্গে নিতাই রায় চৌধুরী বলেন, নির্যাতনের মুখেও দলটির নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে যাননি। বিএনপি পালিয়ে যাওয়ার দল নয় এবং দলটি রাজপথে প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক ও মাগুরা কমিউনিটি পুলিশের সভাপতি মো. আলী আহমেদ এবং কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ অন্যরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

হাসিনা আসুক, এটা আমরা চাই: সংস্কৃতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream