শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তিমন্ত্রী
ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি বা ইউরেনিয়াম সরবরাহ নিয়ে কোনো সংকট নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে শিল্পকলা একাডেমিতে বিশ্ব হাসি দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রূপপুর প্রকল্পের অগ্রগতি সম্পর্কে মন্ত্রী বলেন, এটি অত্যন্ত বড় ও জটিল একটি প্রকল্প। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে গিয়ে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত সমস্যা দেখা দিতে পারে। তবে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করেই দ্রুত বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার চেষ্টা চলছে।

তিনি বলেন, প্রকল্পের কাজ ধাপে ধাপে এগিয়ে নেওয়া হচ্ছে। বড় প্রকল্পে বিপুলসংখ্যক যন্ত্রপাতি থাকায় কোনো যন্ত্রে সমস্যা হলে তা পরীক্ষা করে পুনরায় চালু করতে সময় লাগে। উচ্চ তাপমাত্রায় কাজ করার পর যন্ত্রপাতি স্বাভাবিক তাপমাত্রায় আনতেও সময় প্রয়োজন হয়।

রূপপুরকে আন্তর্জাতিক মানের ‘থ্রি জেনারেশন প্লাস’ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উল্লেখ করে মন্ত্রী বলেন, সব ধরনের নিরাপত্তা বিধি মেনেই উৎপাদনে যেতে হবে। এ জন্য দেশবাসীর কাছে আরও কিছু সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রকল্পের জ্বালানি সরবরাহ নিয়ে কোনো জটিলতা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘না, না, না। ইনশাল্লাহ নাই।’

রূপপুর প্রকল্পের বিষয়ে সঠিক তথ্য জানতে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে তার সঙ্গে, সচিব, প্রকল্প পরিচালক (পিডি) কিংবা ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) প্রশ্ন করা যেতে পারে। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তথ্য নেওয়ার কারণে প্রকল্পের প্রকৃত পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের নির্ধারিত সময় নিয়ে মন্ত্রী বলেন, বড় প্রকল্পে কাজের মধ্যে অপ্রত্যাশিত সমস্যা দেখা দিতে পারে। তাই আগে কোনো সময়সীমা দেওয়া হলেও সবসময় তা ধরে রাখা সম্ভব হয় না।

রূপপুরে ১ হাজার ২২৪ মেগাওয়াটের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ছোটখাটো সমস্যা দেখা দিলেও নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এ বিষয়ে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream