শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের টানেলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে স্পিকার এ তথ্য জানান।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংরক্ষিত নারী আসনের ২৩ নম্বর সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি তার কার্যালয়ে এসে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংবিধানের বিধান অনুযায়ী, পদত্যাগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তার সংসদ সদস্য পদ শূন্য হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে।

স্পিকার জানান, পদত্যাগের কার্যকারিতা বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী, শূন্য হওয়া এই আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করতে হবে।

পদত্যাগপত্রে কারণ উল্লেখ করা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ক্ষেত্রে সাধারণত কোনো কারণ উল্লেখ করার বিধান নেই।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের টানেলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে স্পিকার এ তথ্য জানান।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংরক্ষিত নারী আসনের ২৩ নম্বর সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি তার কার্যালয়ে এসে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংবিধানের বিধান অনুযায়ী, পদত্যাগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তার সংসদ সদস্য পদ শূন্য হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে।

স্পিকার জানান, পদত্যাগের কার্যকারিতা বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী, শূন্য হওয়া এই আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করতে হবে।

পদত্যাগপত্রে কারণ উল্লেখ করা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ক্ষেত্রে সাধারণত কোনো কারণ উল্লেখ করার বিধান নেই।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream