শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চবিতে নারী শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প

নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেছা হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও নবাব ফয়জুন্নেছা হল সংসদের যৌথ উদ্যোগে এবং ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।

‘নারীর স্বাস্থ্য, সচেতনতা থেকে সুরক্ষা’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত ক্যাম্পে নারী শিক্ষার্থীদের বিভিন্ন স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে পরামর্শ ও চিকিৎসাসেবা দেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকেরা নারী স্বাস্থ্য, প্রসূতি ও স্ত্রীরোগ, ত্বক, চুল ও নখ এবং মেডিসিন বিষয়ে শিক্ষার্থীদের পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, নবাব ফয়জুন্নেছা হলের প্রভোস্ট অধ্যাপক ড. এস. এম. রফিকুল ইসলাম, হলের কোষাধ্যক্ষ অধ্যাপক শিপন হোসেন এবং ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের পরিচালক ডা. মোহাম্মদ আবু নাসের।

এ ছাড়া উপস্থিত ছিলেন ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের বন্ধ্যাত্ব, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. নাইমা আক্তার, গাইনী বিশেষজ্ঞ ডা. সুলতানা রওশন এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফারজিন আক্তার।

অনুষ্ঠানে চাকসুর সহ-সভাপতি (ভিপি) মো. ইব্রাহিম হোসেন রনি, সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরানসহ চাকসুর নেতৃবৃন্দ এবং নবাব ফয়জুন্নেছা হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেওয়া হয়। এরপর হল সংসদের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক তাসফিয়া তাবাসসুম সারার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

বক্তারা নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, প্রয়োজনের সময় চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং স্বাস্থ্যসংক্রান্ত বিষয়গুলো নিয়ে সচেতনভাবে কথা বলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করা একটি শিক্ষাবান্ধব বিশ্ববিদ্যালয় পরিবেশ তৈরির গুরুত্বপূর্ণ অংশ।

অনুষ্ঠানে নবাব ফয়জুন্নেছা হলের প্রভোস্ট অধ্যাপক ড. এস. এম. রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন হল সংসদের যোগাযোগ ও আবাসন সম্পাদক শ্রেয়া তালুকদার।

আয়োজকেরা জানান,  শিক্ষার্থীদের স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

চবিতে নারী শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream