শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আবারো বেড়েছে স্বর্ণের দাম

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আবারো বেড়েছে স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত

টানা তিন দফা কমানোর পর দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পকা সোনা) মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

 গত বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এ নতুন দর অনুযায়ী শনিবার (৩ অক্টোবর) দেশের বাজারে নতুন নির্ধারিত দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।   

ক্যারেটভিত্তিক স্বর্ণের নতুন মূল্যতালিকাবাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন দর নিচে তুলে ধরা হলো:   ২২ ক্যারেট: প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা থেকে ২ হাজার ২১৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।  

 ২১ ক্যারেট: প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা।   ১৮ ক্যারেট: প্রতি ভরির নতুন দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা।   সনাতন পদ্ধতি: প্রতি ভরি স্বর্ণ পাওয়া যাচ্ছে ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।  স্বর্ণের দামে উল্লম্ফন ঘটলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। 

বাজুসের নির্ধারিত ক্যারেটভিত্তিক রুপার মূল্য তালিকা নিচে দেওয়া হলো:   ২২ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৩১৬ টাকা।   ২১ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা।  ১৮ ক্যারেট: প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা।   সনাতন পদ্ধতি: প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা।   উল্লেখ্য, নতুন মূল্য তালিকায় সকল নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তবে গহনার নকশা ও কারিগরির ওপর ভিত্তি করে বাজুস নির্ধারিত মজুরি অলংকার কেনার সময় আলাদাভাবে যুক্ত হবে।   

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

আবারো বেড়েছে স্বর্ণের দাম

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream