শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল
ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরের জুলাই ও আগস্ট কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত কোনো জরিমানা ছাড়াই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো রিটার্ন দাখিল করতে পারবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এনবিআরের ভ্যাট মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয় শাখার জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভ্যাট রিটার্ন দাখিলের বিধানে সংশোধন আনা হয়েছে। এতে প্রতি তিন কর মেয়াদ শেষ হওয়ার পর রিটার্ন জমা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। ফলে অনেক প্রতিষ্ঠান জুলাই ও আগস্ট কর মেয়াদের রিটার্ন এখনো দাখিল করেনি।

এ অবস্থায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (৩)-এ দেওয়া ক্ষমতাবলে অনাদায়ী রিটার্ন জমার সময় ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর কোনো জরিমানা আরোপ করা হবে না।

এনবিআরের আদেশে আরও বলা হয়েছে, প্রযোজ্য প্রতিষ্ঠানগুলোকে ১৫ অক্টোবরের মধ্যে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন কর মেয়াদের ভ্যাট রিটার্ন অনলাইন সিস্টেমে দাখিল করতে হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

চলতি অর্থবছরের জুলাই ও আগস্ট কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত কোনো জরিমানা ছাড়াই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো রিটার্ন দাখিল করতে পারবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এনবিআরের ভ্যাট মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয় শাখার জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভ্যাট রিটার্ন দাখিলের বিধানে সংশোধন আনা হয়েছে। এতে প্রতি তিন কর মেয়াদ শেষ হওয়ার পর রিটার্ন জমা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। ফলে অনেক প্রতিষ্ঠান জুলাই ও আগস্ট কর মেয়াদের রিটার্ন এখনো দাখিল করেনি।

এ অবস্থায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (৩)-এ দেওয়া ক্ষমতাবলে অনাদায়ী রিটার্ন জমার সময় ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর কোনো জরিমানা আরোপ করা হবে না।

এনবিআরের আদেশে আরও বলা হয়েছে, প্রযোজ্য প্রতিষ্ঠানগুলোকে ১৫ অক্টোবরের মধ্যে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন কর মেয়াদের ভ্যাট রিটার্ন অনলাইন সিস্টেমে দাখিল করতে হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream