শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

ছবি: সংগৃহীত

অনুমোদিত সীমার বাইরে শুল্কমুক্ত মদসহ বন্ড সুবিধায় আমদানি করা পণ্য মজুতের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত রাজধানীর দক্ষিণ গুলশানে অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, রাত সাড়ে ১০টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত চলা অভিযানে প্রতিষ্ঠানটির ডিপ্লোমেটিক ওয়্যারহাউস পরিচালনায় বেশ কিছু গুরুতর অসংগতি পাওয়া যায়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির পণ্য চারটি ওয়্যারহাউসে রাখা হয়েছে। এর মধ্যে অনুমোদিত ওয়্যারহাউসের পাশাপাশি আরও দুটি অননুমোদিত গুদামেও পণ্য সংরক্ষণ করা হচ্ছিল।

অননুমোদিত গুদামে বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য স্থানান্তর বা অপসারণ ঠেকানো এবং বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তের স্বার্থে চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

এ ঘটনায় বিস্তারিত তদন্ত ও যাচাই-বাছাই অব্যাহত রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

অনুমোদিত সীমার বাইরে শুল্কমুক্ত মদসহ বন্ড সুবিধায় আমদানি করা পণ্য মজুতের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত রাজধানীর দক্ষিণ গুলশানে অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, রাত সাড়ে ১০টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত চলা অভিযানে প্রতিষ্ঠানটির ডিপ্লোমেটিক ওয়্যারহাউস পরিচালনায় বেশ কিছু গুরুতর অসংগতি পাওয়া যায়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির পণ্য চারটি ওয়্যারহাউসে রাখা হয়েছে। এর মধ্যে অনুমোদিত ওয়্যারহাউসের পাশাপাশি আরও দুটি অননুমোদিত গুদামেও পণ্য সংরক্ষণ করা হচ্ছিল।

অননুমোদিত গুদামে বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য স্থানান্তর বা অপসারণ ঠেকানো এবং বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তের স্বার্থে চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

এ ঘটনায় বিস্তারিত তদন্ত ও যাচাই-বাছাই অব্যাহত রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream