বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আবারও বাড়ল স্বর্ণের দাম

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আবারও বাড়ল স্বর্ণের দাম
সংগৃহীত ছবি

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের গহনার দাম। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভ্যাটসহ এই মানের এক ভরি স্বর্ণ কিনতে গ্রাহকদের গুনতে হবে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মূল্য সমন্বয়ের তথ্য নিশ্চিত করা হয়। নতুন এই দর বুধবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গহনার নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্যানুসারে, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের গহনার মোট ক্রয়মূল্য দাঁড়াবে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা (ভ্যাটসহ)।

উল্লেখ্য, বাজুস নিয়মিতভাবে দেশীয় বাজারে তেজাবী স্বর্ণের দামের ওঠানামার সাথে সামঞ্জস্য রেখে সাধারণ গহনার খুচরা মূল্য নির্ধারণ করে থাকে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের গহনার দাম। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভ্যাটসহ এই মানের এক ভরি স্বর্ণ কিনতে গ্রাহকদের গুনতে হবে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মূল্য সমন্বয়ের তথ্য নিশ্চিত করা হয়। নতুন এই দর বুধবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গহনার নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্যানুসারে, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের গহনার মোট ক্রয়মূল্য দাঁড়াবে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা (ভ্যাটসহ)।

উল্লেখ্য, বাজুস নিয়মিতভাবে দেশীয় বাজারে তেজাবী স্বর্ণের দামের ওঠানামার সাথে সামঞ্জস্য রেখে সাধারণ গহনার খুচরা মূল্য নির্ধারণ করে থাকে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream