দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়। ওই দিন সকাল ১০টা থেকে বাড়তি দাম কার্যকর হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশের বাজারে এই নির্ধারিত দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য বেড়েছে। সামগ্রিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করেই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনটির বিজ্ঞপ্তি অনুযায়ী, অলংকারের নকশা ও ধরনভেদে নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে। পাশাপাশি স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
এ ছাড়া পুরোনো স্বর্ণের অলংকার বদলে নতুন অলংকার নেওয়ার ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার সরাসরি বিক্রির ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম জানিয়েছে বাজুস।
মতামত