রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Bangla FM

১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স
ছবি: সংগৃহীত

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনে দেশে ১৮০ কোটি ৭০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ হাজার ৮৭ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকা, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে।

রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। এসব ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩৬ কোটি ৯ লাখ ৬০ হাজার ডলার।

এ সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৪ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ কোটি ৫৫ লাখ ডলার। আর বিদেশি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে দেশে এসেছে ৩৯ লাখ ৪০ হাজার ডলার।

ব্যাংকভিত্তিক হিসাবে, প্রথম ১৯ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩২ কোটি ৮২ লাখ ৫০ হাজার ডলার।

দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে অগ্রণী ব্যাংকের মাধ্যমে, ১৬ কোটি ৬৫ লাখ ৯০ হাজার ডলার। এরপর রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এ ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৫৫ লাখ ডলার।

এ ছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে ১১ কোটি ৯৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনে দেশে ১৮০ কোটি ৭০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ হাজার ৮৭ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকা, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে।

রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। এসব ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩৬ কোটি ৯ লাখ ৬০ হাজার ডলার।

এ সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৪ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ কোটি ৫৫ লাখ ডলার। আর বিদেশি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে দেশে এসেছে ৩৯ লাখ ৪০ হাজার ডলার।

ব্যাংকভিত্তিক হিসাবে, প্রথম ১৯ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩২ কোটি ৮২ লাখ ৫০ হাজার ডলার।

দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে অগ্রণী ব্যাংকের মাধ্যমে, ১৬ কোটি ৬৫ লাখ ৯০ হাজার ডলার। এরপর রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এ ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৫৫ লাখ ডলার।

এ ছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে ১১ কোটি ৯৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream