রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Bangla FM

রোজগারের উদ্দেশ্যে বিদেশ, ফিরলেন লাশ হয়ে

রোজগারের উদ্দেশ্যে বিদেশ, ফিরলেন লাশ হয়ে, নিয়তির নির্মম পরিহাস

নওগাঁ জেলার পত্নী তলা উপজেলার পাটিচড়া ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত হেলেঞ্চডাঙ্গা গ্রামের  দিন দরিদ্র আবু তালেবের একমাত্র  উপার্জন সক্ষম ছেলে আবু সাঈদ। রাজমিস্ত্রীর কাজ করে একরূপ  দিন চ'লে যায়, খুব ভালো  না থাকলেও বেঁচে থাকা যায় কোনরূপে,সংসার তার সচ্ছল অসচ্ছল। 

এই অসচ্ছলতা কাটাতে একটু ভালো ভাবে বেঁচে থাকার আশায় বৃদ্ধ বাবা- মা ও বোনদের  অমতেই পাড়ি জমায় মরুরাষ্ট্র  রাসুলের ( দঃ) -- এর পবিত্র ভূমি সৌদি আরবে।কিছু দিন ভালোই কাটছিলো তার,পরিবারের মুখে ও হাসি ফুটিয়ে উঠেছিলো। কিন্তু বাবা- মার মন বারে বারে কূ ডাকছিল।

 আবু সাঈদ ও দেশে ফেরার জন্য  ব্যাস্ত হয়ে পড়লো,কেননা তার ঐ দেশে থাকার অনুমোদন ফুরিয়ে গিয়েছিল, আকামা  করা লাগতো তাকে, কিন্তু টাকা ও ফুরিয়ে গিয়েছিল, এহেতু আবু সাঈদ মৃত্যুর দিন রাতের বেলা ( ১৮ ই আগষ্ট)    ভিডিও কলে তার প্রিয়তমা  স্ত্রীর সঙ্গে  এবিষয়ে কথা বলা কালীন স্ত্রীর কোন এক উগ্র বাচনভঙ্গিতে আবু সাঈদ স্ট্রোক করে মারা যান। ভেঙে যায়  সকল আশার সেতু,নিভে যায় তার পরিবারের আশার প্রদীপ। 

একমাত্র ছেলের মরদেহ   শেষ দেখার জন্য উদগ্রীব বাবা-মা, বোনরা,স্ত্রী র এহেন আচরণে পাড়া- পড়শীরা ধীক্কার জানায় ঐ মূখরা গৃহবধূ কে।কিন্তু নিয়তি কেন বধ্যতেঃ।

এদিকে এই শোকে মূহ্যমান পরিবারের প্রতি একাত্মতা জানিয়ে ভিডিও কলে কথা বলেছেন,প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের  মাননীয় প্রতিমন্ত্রী  জ্বনাব মোঃ নুরুল হক, এমপি। তিনি  ভিডিও কলে শোকে বিহ্বল  পরিবারের সঙ্গে  এবং  জানাজায় অংশগ্রহণ কারী উপস্থিত জনতার সঙ্গে ও কথা বলেন ও খোঁজ খবর নেন। মাননীয় প্রতিমন্ত্রীর ভিডিও কলে সমবেদনা প্রকাশ  একটি  স্বর্নোজ্জল দৃষ্টান্তরূপে দেখছেন  আবু সাঈদ এর জানাজায় উপস্থিত হওয়া মুসল্লী বৃন্দ।

এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে, সৌদি প্রবাসী আবু সাঈদ এর মরদেহ   গতকাল ১৯ শে সেপ্টেম্বর  শনিবার  রাত ৮ টার সময়  দেশের বাড়ি হেলেঞ্চা ডাঙ্গায় পৌঁছে। এসময় এই এলাকায় একটা শোকে বিহ্বল ও কান্নার রোল সম্বলিত একটা মূহ্যমান পরিবেশের অবতারনা হয়। আবু সাঈদ এর কফিন  এক নজর দেখার জন্য রাস্তার দু পাশে অগনিত  আবাল- বৃদ্ধ - বনিতা ছলছল নয়নে দাঁড়িয়ে ছিলো। সকলেরই  উৎসুক  চাহনি  যেন জীবিত আবু সাঈদ কে খুঁজে ফিরছে। গতকালই  রাত  সাড়ে  আটটার পরে  হাজারো  মুসল্লীর উপস্থিতি তে  আবু সাঈদ এর বিয়োগান্ত  জানাজা  অনুষ্ঠিত হয়। 

হায় রে  নিয়তি !  জীবিকার তাগিদে বিদেশ বিভূঁইয়ে  গিয়ে শেষে কি না লাশ হয়ে ফিরে এলো  জীবনযুদ্ধে পরাজিত   হাসিখুশি ভরা প্রান চঞ্চল  " আবু সাঈদ  "।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রোজগারের উদ্দেশ্যে বিদেশ, ফিরলেন লাশ হয়ে

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream