রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Bangla FM

আজকের স্বর্ণের দাম

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

আজকের স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত

তেজাবি স্বর্ণের বাজারদর বাড়ায় দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। ওই দিন সকাল ১০টা থেকে নির্ধারিত দাম কার্যকর হয়েছে। ফলে রোববার (২০ সেপ্টেম্বর) এই দামেই স্বর্ণ বিক্রি হবে।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ১১ দশমিক ৬৬৪ গ্রাম ওজনের প্রতি ভরি ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। একইভাবে ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।

এর আগে সর্বশেষ ১২ সেপ্টেম্বর স্বর্ণের দাম পরিবর্তন করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনা করে এবার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

সংস্থাটির নিয়ম অনুযায়ী, অলংকারের নকশা ও ধরন অনুযায়ী মজুরি যুক্ত হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।

এ ছাড়া পুরোনো স্বর্ণালংকার বিনিময়ের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দেওয়ার পর আরও ১২ শতাংশ কমাতে হবে। পুরোনো অলংকার সরাসরি বিক্রির ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম রয়েছে। এক্সচেঞ্জ ও পারচেজ—দুই ক্ষেত্রেই আলাদা করে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই মূল্য কার্যকর থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream