মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

আবারও স্বর্ণের দাম বেড়ে যত হলো

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

আবারও স্বর্ণের দাম বেড়ে যত হলো

দেশের বাজারে কয়েক দফা কমার পর আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি হলমার্ক করা স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

শনিবার (১২ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতভাবে নতুন দাম নির্ধারণ করা হয়। ওই দিন সকাল ১০টা থেকেই নতুন মূল্য কার্যকর হয়েছে। ফলে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দেশের বাজারে বাজুস নির্ধারিত নতুন দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকায়। ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির নতুন দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

এর মাত্র এক দিন আগে, শুক্রবার (১১ সেপ্টেম্বর), স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে আবারও দাম বাড়ল।

বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বাড়ার কারণে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

সংগঠনটি আরও জানিয়েছে, স্বর্ণের অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। পাশাপাশি স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই মূল্যেই স্বর্ণ বিক্রি করতে হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আবারও স্বর্ণের দাম বেড়ে যত হলো

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream