রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Bangla FM

ইউরিয়া সার ও নিত্যপণ্যসহ ১০ পাচারকারী আটক

সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ ইউরিয়া সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, শনিবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন স্টেশনের একটি আভিযানিক দল সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটের গতিবিধি লক্ষ্য করে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। তবে বোটটি সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করতে সক্ষম হন।

পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ২৪০ বস্তা ইউরিয়া সার, ১৯০ বস্তা রসুন এবং ৯০ বস্তা পেঁয়াজ পাওয়া যায়। জব্দ করা পণ্যগুলোর মধ্যে ছিল ১২ হাজার কেজি ইউরিয়া সার, ৩ হাজার ৮০০ কেজি রসুন এবং ৪ হাজার ৫০০ কেজি পেঁয়াজ। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৭০ হাজার টাকা।

এ সময় বোটে থাকা ১০ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা বোট ও পণ্য এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের 

কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও সমুদ্রসীমায় চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ইউরিয়া সার ও নিত্যপণ্যসহ ১০ পাচারকারী আটক

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream