রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Bangla FM

আজ স্ত্রীর প্রশংসা করার দিন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

আজ স্ত্রীর প্রশংসা করার দিন
আজ স্ত্রীর প্রশংসা করার দিন

দাম্পত্য জীবনের বয়স যতই হোক না কেন—সঙ্গীর কাজের প্রশংসা করা এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা সুস্থ ও সুখী সুন্দর সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আজ সেই সুযোগটি নেওয়ার সঠিক দিন; কারণ সেপ্টেম্বর মাসের এই বিশেষ দিনে বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘স্ত্রীর প্রশংসা দিবস’ (Wife Appreciation Day)।

প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় রবিবার যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে এই দিবসটি উদযাপিত হয়। ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রে প্রথম এটি পালন করা শুরু হয়। পরবর্তীতে এটি অন্যান্য দেশেও জনপ্রিয় হয়ে ওঠে।

‘ডে'জ অব দ্য ইয়ার’-এর তথ্য অনুযায়ী, মূলত সংসারে স্ত্রীর নিরলস অবদান, ভালোবাসা ও ত্যাগকে বিশেষ সম্মান জানাতেই এই দিবসটির উদ্ভাবন।

দিবসটি উপলক্ষে বিশেষ উপহার দিয়ে ভালোবাসার মানুষকে চমকে দেওয়া যেতে পারে:

প্রাচীনকাল থেকেই ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রতীক হিসেবে আংটি দেওয়ার রীতি চলে আসছে। খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে রোমান কবি প্ল্যাটাস প্রথম প্রেমের প্রতীক হিসেবে আংটি দেওয়ার ঐতিহ্য শুরু করেন, যা চতুর্থ শতাব্দীতে এসে একটি স্থায়ী সামাজিক প্রথায় পরিণত হয়। আংটি ছাড়াও তাজা ফুলের তোড়া, প্রিয় পারফিউম, কিংবা জুয়েলারি উপহার দেওয়া যেতে পারে।

পছন্দের রেস্তোরাঁয় নৈশভোজ, সিনেমা দেখতে যাওয়া, অথবা দুজনে মিলে দূরে কোথাও ঘুরে আসার মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে রাখা সম্ভব।

সব উপহারের ভিড়ে নিজের হাতে সুন্দর একটি চিঠি লিখে স্ত্রীর প্রতি মনের অনুভূতি ও প্রশংসা ব্যক্ত করাও হতে পারে সবচেয়ে অর্থবহ উপহার।

সংসারের প্রতিদিনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া অনুভূতির প্রকাশ ঘটিয়ে স্ত্রীকে স্পেশাল ফিল করানোর জন্য ‘স্ত্রীর প্রশংসা দিবস’ হতে পারে চমৎকার এক উসিলা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আজ স্ত্রীর প্রশংসা করার দিন

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream