রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Bangla FM

ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বর বা ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন—এমন ঘোষণাকে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা। এসব ঘটনায় সরকার কোনোভাবেই শঙ্কিত নয়। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকেও সরকার গুরুত্বের সঙ্গে দেখছে না।

আদালত আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়ার পরও ২০ সেপ্টেম্বর লকডাউনের ঘোষণা দেয় দলটি। এর আগে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কুমিল্লায় শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ড প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা অপরাধ স্বীকার করেছেন। রামিসা হত্যা মামলার মতো এ মামলাতেও দ্রুত অভিযোগপত্র দেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে বিরোধী দলের লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টিও উল্লেখ করেন তিনি। ঘটনাগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বর বা ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন—এমন ঘোষণাকে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা। এসব ঘটনায় সরকার কোনোভাবেই শঙ্কিত নয়। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকেও সরকার গুরুত্বের সঙ্গে দেখছে না।

আদালত আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়ার পরও ২০ সেপ্টেম্বর লকডাউনের ঘোষণা দেয় দলটি। এর আগে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কুমিল্লায় শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ড প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা অপরাধ স্বীকার করেছেন। রামিসা হত্যা মামলার মতো এ মামলাতেও দ্রুত অভিযোগপত্র দেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে বিরোধী দলের লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টিও উল্লেখ করেন তিনি। ঘটনাগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream