রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Bangla FM

জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজন অনুযায়ী যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম। তিনি বলেন, এবারের সফরকে কার্যকর ও ফলপ্রসূ করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই প্রয়োজনীয় বৈঠক ও কর্মসূচির সময় বিবেচনা করেই সফরের মেয়াদ নির্ধারণ করা হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র সচিব জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে বাংলায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতার বিষয় গুরুত্ব পাবে। একই সঙ্গে বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার মতো বৈশ্বিক বিষয়ও তুলে ধরবেন তিনি।

আসাদ আল সিয়াম বলেন, জাতিসংঘের আয়োজনে পাঁচটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হবে।

এর বাইরে বাংলাদেশ নিজ উদ্যোগে দুটি সাইডলাইন ইভেন্ট আয়োজন করেছে। এসব অনুষ্ঠানে দেশের বিভিন্ন অগ্রাধিকার ও অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরার সুযোগ থাকবে।

সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হবে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, বহুপক্ষীয় সফরের কর্মসূচিতে শেষ মুহূর্ত পর্যন্ত পরিবর্তন আসতে পারে। নতুন কর্মসূচি যুক্ত হওয়া

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজন অনুযায়ী যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম। তিনি বলেন, এবারের সফরকে কার্যকর ও ফলপ্রসূ করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই প্রয়োজনীয় বৈঠক ও কর্মসূচির সময় বিবেচনা করেই সফরের মেয়াদ নির্ধারণ করা হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র সচিব জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে বাংলায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতার বিষয় গুরুত্ব পাবে। একই সঙ্গে বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার মতো বৈশ্বিক বিষয়ও তুলে ধরবেন তিনি।

আসাদ আল সিয়াম বলেন, জাতিসংঘের আয়োজনে পাঁচটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হবে।

এর বাইরে বাংলাদেশ নিজ উদ্যোগে দুটি সাইডলাইন ইভেন্ট আয়োজন করেছে। এসব অনুষ্ঠানে দেশের বিভিন্ন অগ্রাধিকার ও অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরার সুযোগ থাকবে।

সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হবে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, বহুপক্ষীয় সফরের কর্মসূচিতে শেষ মুহূর্ত পর্যন্ত পরিবর্তন আসতে পারে। নতুন কর্মসূচি যুক্ত হওয়া

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream