সিরাজগঞ্জের শাহজাদপুরে চোরাই জ্বালানি তেল ও ক্ষতিকারক রাসায়নিক উপাদান মিশিয়ে গোপনে ভেজাল ভোজ্যতেল তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আর্থিক জরিমানা করেছেন।
শনিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার গঙ্গাপ্রসাদ গ্রামের মোঃ রকি মৃধার ভেজাল ভোজ্য তেলের কারখানায় ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে তেল উৎপাদনের কারখানাটির বৈধ নথিপত্র দেখাতে না পারায় কারখানা সিলগালা করে দেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ফরিদুল ইসলামের সাথে শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম বলেন, গঙ্গাপ্রসাদ এলাকার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাশে একটি ঘর তুলে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে ভোজ্য তেল উৎপাদন এবং প্রক্রিয়াজাত করে আসছে বলে অভিযোগ পাওয়ার পর ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। অভিযোগের সত্যতা পাওয়ায় এবং কারখানা মালিকের শিকারোক্তি পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।##
মতামত