রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Bangla FM

অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় গ্রেপ্তার চারজন নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপ্রতিম নিখোঁজ হওয়ার এক দিনের মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে তিনজনকে আটক করা হলেও পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। মামলার পরবর্তী আইনগত কার্যক্রমও চলছে।

গ্রেপ্তার চারজনের বয়স যাচাইয়ের কাজ চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের মধ্যে কয়েকজন কিশোর। দুজনের বয়স ১৮ বছরের বেশি হলেও অপর একজনের বয়স ১৮ বছরের নিচে হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য তথ্য যাচাই করে তাদের প্রকৃত বয়স নিশ্চিত করা হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আচরণ ও কর্মকাণ্ডে কিশোর অপরাধী চক্রের বৈশিষ্ট্য দেখা যায়। অপ্রতিমের সঙ্গে তাদের আগে থেকেই পরিচয় ও বন্ধুত্ব ছিল। নিয়মিত একসঙ্গে সময় কাটানো ও আড্ডা দেওয়ার তথ্যও পাওয়া গেছে। তদন্তে জানা গেছে, তাদের অনেকেই অপ্রতিমের চেয়ে পাঁচ থেকে ১০ বছরের বড়।

হত্যাকাণ্ডে ব্যবহৃত বা সংশ্লিষ্ট আলামতের মধ্যে অপ্রতিমের আইফোনও উদ্ধার করা হয়েছে। প্রধান সন্দেহভাজন তুহিনের কাছ থেকেই ফোনটি উদ্ধার করা হয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যান্য আলামতও সংগ্রহ করে সেগুলোর ফরেনসিক পরীক্ষা চলছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করছে পুলিশ। এর মধ্যে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার প্রক্রিয়াও রয়েছে।

তিনি জানান, পুলিশ দ্রুত তদন্ত এগিয়ে নিচ্ছে। অপ্রতিমের ময়নাতদন্ত ইতোমধ্যে শেষ হয়েছে এবং তার দাফনও সম্পন্ন হয়েছে।

মামলার বিচার দ্রুত শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য, তদন্ত শেষ করে পুলিশ দ্রুত আদালতে অভিযোগপত্র দেবে। এরপর বিচার বিভাগ মামলাটি গুরুত্ব দিয়ে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেবে। রামিসা হত্যা মামলার মতো অপ্রতিম হত্যার বিচারও স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream