জামালপুরের মাদারগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শহর শাখার সাধারণ সম্পাদক ব্যবসায়ী নুরনবী লুলু সরকারকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ নূর নবীর সরকারকে গ্রেফতার করে। নুরনবী লুলু সরকার পৌর শহরের বালিজুড়ী পূর্বপাড়ার বাসিন্দা। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
নূরনবী লুলু মাদারগঞ্জ পৌর আওয়ামী লীগের দুইবারের সাধারণ সম্পাদক ছিলেন।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ স্নেহাশীষ রায় জানান, নূর নবীর লুলু নাশকতার ঘটনায় জড়িত। এ কারণেই তাকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়ার শেষে আদালতে সুকুদ্ধ করা হবে।
মতামত