সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঝাঐল ওভারব্রিজ এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, ট্রাকটিতে আগুন লাগার সময় ঘটনাস্থলে চালক বা সহকারী কাউকেই পাওয়া যায়নি।
তিনি বলেন, কী কারণে ট্রাকটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ জানতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে।
মতামত