রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Bangla FM

বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেওয়ার কারণ জানাবে ১১ দল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেওয়ার কারণ জানাবে ১১ দল
বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেওয়ার কারণ জানাবে ১১ দল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্তের কারণ ও এ বিষয়ে নিজেদের অবস্থান জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১১ দলীয় ঐক্যের নেতাদের ভাষ্য, গণভোটে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে মত দিয়েছে, সংশোধনের পক্ষে নয়। তাদের দাবি, গণভোটের রায়ের পর সংবিধান সংশোধনের লক্ষ্যে বিশেষ কমিটি গঠন জনগণের মতামতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে কমিটির আয়োজিত মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জোটের সংশ্লিষ্ট দলগুলো।

জোটের নেতারা মনে করেন, গণভোটের রায় কীভাবে ব্যাখ্যা ও বাস্তবায়ন করা হবে, সে ক্ষেত্রে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাদের বক্তব্য, সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের বর্তমান উদ্যোগ সেই অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

আজকের সংবাদ সম্মেলনে বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেওয়ার কারণ, গণভোটের রায় নিয়ে জোটের অবস্থান এবং সংবিধান সংস্কার ও সংশোধন বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরবেন নেতারা। একই সঙ্গে বর্তমান প্রক্রিয়া নিয়ে তাদের আপত্তির বিষয়গুলোও বিস্তারিত জানানো হবে।

এদিকে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে রোববার মতবিনিময় করছে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি। কমিটির আমন্ত্রণ পাওয়া কয়েকটি দল সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

বিষয় : ১১ দলীয় ঐক্য বাংলাদেশ জামায়াতে ইসলামী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেওয়ার কারণ জানাবে ১১ দল

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্তের কারণ ও এ বিষয়ে নিজেদের অবস্থান জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১১ দলীয় ঐক্যের নেতাদের ভাষ্য, গণভোটে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে মত দিয়েছে, সংশোধনের পক্ষে নয়। তাদের দাবি, গণভোটের রায়ের পর সংবিধান সংশোধনের লক্ষ্যে বিশেষ কমিটি গঠন জনগণের মতামতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে কমিটির আয়োজিত মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জোটের সংশ্লিষ্ট দলগুলো।

জোটের নেতারা মনে করেন, গণভোটের রায় কীভাবে ব্যাখ্যা ও বাস্তবায়ন করা হবে, সে ক্ষেত্রে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাদের বক্তব্য, সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের বর্তমান উদ্যোগ সেই অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

আজকের সংবাদ সম্মেলনে বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেওয়ার কারণ, গণভোটের রায় নিয়ে জোটের অবস্থান এবং সংবিধান সংস্কার ও সংশোধন বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরবেন নেতারা। একই সঙ্গে বর্তমান প্রক্রিয়া নিয়ে তাদের আপত্তির বিষয়গুলোও বিস্তারিত জানানো হবে।

এদিকে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে রোববার মতবিনিময় করছে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি। কমিটির আমন্ত্রণ পাওয়া কয়েকটি দল সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream