সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
Bangla FM

রাঙ্গাবালীতে কিশোরী ধর্ষণের অভিযোগ যুবক গ্রেফতার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

রাঙ্গাবালীতে কিশোরী ধর্ষণের অভিযোগ যুবক গ্রেফতার
রাঙ্গাবালীতে কিশোরী ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সজল মৃধা  নামের ২২ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সজল মৃধা উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের মো. বাবুল মৃধার ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর নানি বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মামলা করেছেন। শনিবার রাতে মামলা হওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

ঘটনাটি রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত সজল মৃধা বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ পরিবারের।

এজাহারে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর রাতে কিশোরীর বাড়িতে গিয়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ উঠেছে সজল মৃধার বিরুদ্ধে। পরদিন সকালে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। 

পরে ভুক্তভোগীর নানি বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মামলা করেন।

মামলার পর অভিযান চালিয়ে সজল মৃধাকে গ্রেফতার করে পুলিশ। রোববার দুপুরে তাকে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।  আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার পাশাপাশি ডিএনএ পরীক্ষার প্রক্রিয়াও নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গাবালীতে কিশোরী ধর্ষণের অভিযোগ যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সজল মৃধা  নামের ২২ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সজল মৃধা উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের মো. বাবুল মৃধার ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর নানি বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মামলা করেছেন। শনিবার রাতে মামলা হওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

ঘটনাটি রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত সজল মৃধা বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ পরিবারের।

এজাহারে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর রাতে কিশোরীর বাড়িতে গিয়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ উঠেছে সজল মৃধার বিরুদ্ধে। পরদিন সকালে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। 

পরে ভুক্তভোগীর নানি বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মামলা করেন।

মামলার পর অভিযান চালিয়ে সজল মৃধাকে গ্রেফতার করে পুলিশ। রোববার দুপুরে তাকে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।  আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার পাশাপাশি ডিএনএ পরীক্ষার প্রক্রিয়াও নেওয়া হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream