সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
Bangla FM

মৌলভীবাজারে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা,তরুণ নিহত

সত্যজিৎ দাস
সত্যজিৎ দাস জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

মৌলভীবাজারে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা,তরুণ নিহত
ছবি: সংগৃহীত

মৌলভীবাজার জেলার বড়লেখায় সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাদিক আহমদ (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের তালিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গরুটিও মারা যায়।

নিহত সাদিক আহমদ উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পূর্ব সুজাউল গ্রামের কাইতাবন্দ এলাকার কাতারপ্রবাসী আব্দুল বাছিতের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে,সোমবার দুপুরে সাদিক মোটরসাইকেলে করে তালিমপুর গ্রামে তাঁর বোনের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে তালিমপুর এলাকায় হঠাৎ সড়কের ওপর চলে আসা একটি গরুর সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সাদিক মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় গরুটিও মারা যায়।

খবর পেয়ে বড়লেখা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক বলেন,সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা,তরুণ নিহত

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজার জেলার বড়লেখায় সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাদিক আহমদ (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের তালিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গরুটিও মারা যায়।

নিহত সাদিক আহমদ উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পূর্ব সুজাউল গ্রামের কাইতাবন্দ এলাকার কাতারপ্রবাসী আব্দুল বাছিতের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে,সোমবার দুপুরে সাদিক মোটরসাইকেলে করে তালিমপুর গ্রামে তাঁর বোনের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে তালিমপুর এলাকায় হঠাৎ সড়কের ওপর চলে আসা একটি গরুর সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সাদিক মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় গরুটিও মারা যায়।

খবর পেয়ে বড়লেখা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক বলেন,সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream