পিরোজপুরের কাউখালীর রিক কুন্ডু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন "নৃত্যময় "জাতীয় নৃত্য প্রতিযোগিতায় আয়োজিত নৃত্য প্রতিযোগীতায় অংশগ্রহণ করে "ক " শাখায় একক সাধারন নৃত্যে অংশ গ্রহন করে তার নৃত্যে র নৈপুন্যে সেরাদের পিছনে ফেলে সেরা নৃত্য শিল্পী স্বর্নপদক অর্জন করেছে ।
কাউখালী উত্তর বন্দরের বিশিষ্ট ব্যাবসায়ী টি, কে ট্রেডিং এর স্বাত্বাধিকারী রাজিব কুন্ডু এবং বিথীকা রায়ের পুত্র রিক কুন্ডু। রাজধানীর সাউথ কল্যানপুর নিজস্ব কার্যালয়ে ১৮ সেপ্টেম্বর ২৬ তারিখ আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে আয়োজক কমিটি এ স্বর্ণপদক, ট্টফি এবং সনদ পত্র প্রদান করা হয়। উপস্থিত দর্শক ও বিচারক মন্ডলী ওর সুনিপুণ নৃত্যের শৈল্পিকে মুগ্ধ হয়ে সেরাদের সেরা নির্বাচিত হয়ে রিক কুন্ডুর হাতে তুলে দেয়া হয় আয়োজনের সর্বোচ্চ পদক। রিক কুন্ডু কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনির ছাত্র। রিক কুন্ডু ' র পারিবারিক এবং প্রতিষ্ঠানিক নৃত্য শিক্ষক ছিলেন দেবাশীষ সেন গুপ্ত।
রিক কুন্ডু' র এ প্রাপ্তিতে শুধু তার পরিবার নয়, কাউখালী উপজেলা সহ গোটা দক্ষিণাঞ্চলের সাংস্কৃতিক অঙ্গনকে আলোকিত ও গর্বের বিষয় হয়ে প্রশংসা কুড়িয়েছেন। রিক কুন্ডু' র এ অর্জনে কাউখালীর সাংবাদিক মহল, সাংস্কৃতিক সজ্জন, শিক্ষার্থী, শিক্ষক এবং সাধারণ মানুষ অভিনন্দন জানিয়েছেন রিক কুন্ডু ও তার গর্বিত বাবা মাকে।
আশীর্বাদ রইলো তোমার এ প্রাপ্তিতে। তোমার ভবিষ্যৎ জীবন হোক সদ্য প্রস্ফুটিত গোলাপের ন্যায় সুরভিত, পূর্নিমার চাঁদের ন্যায় আলোকিত, ঝর্ণার মতো প্রবাহিত।
মতামত