সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
Bangla FM

সুনামগঞ্জে শ্রেষ্ঠ চোরাচালান উদ্ধারকারী অফিসার সম্মাননা পেলেন এসআই মাহমুদুল হাসান

| ফটো কার্ড

সুনামগঞ্জে শ্রেষ্ঠ চোরাচালান উদ্ধারকারী অফিসার সম্মাননা পেলেন এসআই মাহমুদুল হাসান

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সুনামগঞ্জ পুলিশ লাইন্সে আয়োজিত এ সভায় জেলা পুলিশের সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সদস্যদের কল্যাণ এবং দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা ও তা সমাধানের বিষয়ে আলোচনা করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ কে এম জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সভায় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আন্তরিকতা, শৃঙ্খলা, নিষ্ঠা ও জনবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ, সুযোগ-সুবিধা এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় আগস্ট ২০২৬ মাসে দায়িত্ব পালনে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। অধিকতর চোরাচালানবিরোধী অভিযানে নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত এসআই (নিঃ) মাহমুদুল হাসানকে শ্রেষ্ঠ চোরাচালান উদ্ধারকারী অফিসার’ হিসেবে নির্বাচিত করা হয়। পরে প্রধান অতিথি সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তাঁর হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

বিষয় : এসআই মাহমুদুল হাসান সুনামগঞ্জে শ্রেষ্ঠ চোরাচালান উদ্ধারকারী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে শ্রেষ্ঠ চোরাচালান উদ্ধারকারী অফিসার সম্মাননা পেলেন এসআই মাহমুদুল হাসান

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সুনামগঞ্জ পুলিশ লাইন্সে আয়োজিত এ সভায় জেলা পুলিশের সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সদস্যদের কল্যাণ এবং দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা ও তা সমাধানের বিষয়ে আলোচনা করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ কে এম জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সভায় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আন্তরিকতা, শৃঙ্খলা, নিষ্ঠা ও জনবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ, সুযোগ-সুবিধা এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় আগস্ট ২০২৬ মাসে দায়িত্ব পালনে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। অধিকতর চোরাচালানবিরোধী অভিযানে নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত এসআই (নিঃ) মাহমুদুল হাসানকে শ্রেষ্ঠ চোরাচালান উদ্ধারকারী অফিসার’ হিসেবে নির্বাচিত করা হয়। পরে প্রধান অতিথি সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তাঁর হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream