বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
Bangla FM

চাঁদপুরে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

চাঁদপুরে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার প্রায় দুই ঘণ্টার মধ্যেই মো. সিয়াম (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনদের কাছ থেকে জানা যায়, প্রায় এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে অসুস্থতা সত্ত্বেও তিনি চিকিৎসকের শরণাপন্ন হননি। বুধবার সন্ধ্যার দিকে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।

হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তার শরীরে ডেঙ্গুর উপসর্গ দেখতে পান। একই সময় তার নাক ও মুখ দিয়ে রক্তপাত শুরু হয়। দ্রুত শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এ জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়। তবে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগেই রাত ৯টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন বলেন, হাসপাতালে আনার সময়ই ওই তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। তার রক্তচাপও আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিল। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তিনি মারা যান।

ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন বাবা আবদুস সোবাহান। তিনি জানান, প্রায় এক সপ্তাহ ধরে ছেলের জ্বর ছিল। চিকিৎসকের কাছে যাওয়ার কথা বললেও সিয়াম গুরুত্ব দেননি। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে আনা হয়। সেখানে নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হলে দ্রুত ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু এর আগেই ছেলের মৃত্যু হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চাঁদপুরে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার প্রায় দুই ঘণ্টার মধ্যেই মো. সিয়াম (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনদের কাছ থেকে জানা যায়, প্রায় এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে অসুস্থতা সত্ত্বেও তিনি চিকিৎসকের শরণাপন্ন হননি। বুধবার সন্ধ্যার দিকে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।

হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তার শরীরে ডেঙ্গুর উপসর্গ দেখতে পান। একই সময় তার নাক ও মুখ দিয়ে রক্তপাত শুরু হয়। দ্রুত শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এ জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়। তবে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগেই রাত ৯টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন বলেন, হাসপাতালে আনার সময়ই ওই তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। তার রক্তচাপও আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিল। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তিনি মারা যান।

ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন বাবা আবদুস সোবাহান। তিনি জানান, প্রায় এক সপ্তাহ ধরে ছেলের জ্বর ছিল। চিকিৎসকের কাছে যাওয়ার কথা বললেও সিয়াম গুরুত্ব দেননি। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে আনা হয়। সেখানে নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হলে দ্রুত ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু এর আগেই ছেলের মৃত্যু হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream