(বরিশাল) সংবাদদাতা:
বাকেরগঞ্জের বিভিন্ন ইউনিয়ন পরিষদের ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ না দেওয়ায় ঝিমিয়ে আছে নাগরিক সেবা।
উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে ১১ টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বরদের পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ায় স্হানীয় সরকার মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউনিয়ন গুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
সংশ্লিষ্ট প্রশাসকগন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পেলেও এখনো কাঙ্খিত নাগরিক সেবা পাচ্ছেনা সাধারণ জনগন।
এর কারন হিসাবে ইউনিয়ন গুলোর দায়িত্ব পাওয়া প্রশাসক গন জানান, ওয়ার্ড পর্যায়ে এখনো প্রশাসক নিয়োগ না হওয়ায় তাদের দাপ্তরিক কাজে সমস্যা হচ্ছে।
উপজেলার গারুরিয়া ইউনিয়ন পরিষদে সেবা প্রত্যাশী একাধিক ব্যক্তি জানান, ওয়ার্ড প্রশাসক না থাকায়, তাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ তারা করাতে পারছেন না।
পরিষদের জন্য প্রশাসক নিয়োগ দেওয়া হলেও সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রশাসক না থাকায় নাগরিক সেবায় গতিশীলতা ফিরছে না। বিশেষ করে ওয়ারিশ সনদ, মৃত্যু সনদ, নাগরিক সনদ, ইত্যাদি গুরুত্বপূর্ণ কাগজপত্র যথাসময়ে সংগ্রহ করা থেকে বঞ্চিত হচ্ছে একাধিক নাগরিক।
এছাড়া ওয়ার্ড প্রশাসক না থাকায় গত তিন মাস ধরে ভিজিডি কার্ডের চাল ও পাচ্ছেনা সংশ্লিষ্ট ওয়ার্ডের নাগরিকগন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বলেন, ওয়ার্ড গুলোর জন্য প্রশাসকের তালিকা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্হানীয় সরকার মন্ত্রনালয়ের নিকট পাঠানো হয়েছে। আশা করি অতি তারাতাড়ি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ওয়ার্ডগুলোর প্রশাসক নিয়োগ সম্পন্ন হবে।
মতামত