শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

স্বর্ণের দাম কমলো


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

স্বর্ণের দাম কমলো
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমানো হয়েছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সকাল ১০টা থেকেই সংশোধিত এই দাম কার্যকর হয়েছে।

এর আগে ১৯ সেপ্টেম্বর ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছিল বাজুস। তখন প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। এক সপ্তাহের ব্যবধানেই এবার একই পরিমাণ কমিয়ে নতুন দর নির্ধারণ করা হলো।

বাজুসের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে ১১৭ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ৫৮ বার দাম বাড়ানো হয়েছে, বিপরীতে ৫৯ বার কমানো হয়েছে।

এর আগে ২০২৫ সালে স্বর্ণের দাম মোট ৯৩ দফা সমন্বয় করেছিল বাজুস। সে বছর ৬৪ বার দাম বাড়ানো হলেও কমানো হয়েছিল ২৯ বার।

চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছিল। সেদিন ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে এক ভরি স্বর্ণের দাম করা হয় ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। এটিই এখন পর্যন্ত দেশের ইতিহাসে ২২ ক্যারেট স্বর্ণের সর্বোচ্চ বাজারদর।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬


স্বর্ণের দাম কমলো

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের বাজারে আবারও কমানো হয়েছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সকাল ১০টা থেকেই সংশোধিত এই দাম কার্যকর হয়েছে।

এর আগে ১৯ সেপ্টেম্বর ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছিল বাজুস। তখন প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। এক সপ্তাহের ব্যবধানেই এবার একই পরিমাণ কমিয়ে নতুন দর নির্ধারণ করা হলো।

বাজুসের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে ১১৭ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ৫৮ বার দাম বাড়ানো হয়েছে, বিপরীতে ৫৯ বার কমানো হয়েছে।

এর আগে ২০২৫ সালে স্বর্ণের দাম মোট ৯৩ দফা সমন্বয় করেছিল বাজুস। সে বছর ৬৪ বার দাম বাড়ানো হলেও কমানো হয়েছিল ২৯ বার।

চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছিল। সেদিন ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে এক ভরি স্বর্ণের দাম করা হয় ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। এটিই এখন পর্যন্ত দেশের ইতিহাসে ২২ ক্যারেট স্বর্ণের সর্বোচ্চ বাজারদর।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream