শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে মো. মাছুম মিয়া নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় তার বাম চোখের ওপরের অংশে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এসে তার বড় ভাই মাসুদ মিয়া ও হামলার শিকার হয়েছেন। হামলাকারীরা মাসুদ মিয়ার পকেট থেকে ২৫ হাজার টাকা নিয়ে গেছে বলেও অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রূপগঞ্জ থানাধীন মঠের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক মো. মাছুম মিয়া দৈনিক যুগ-যুগান্তর পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যম ‘এমএইচ নিউজ-২৪’-এর রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ঘটনায় সাংবাদিক মাছুম মিয়া রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জাঙ্গীর এলাকার শাহিদুল ইসলাম সাহেদ (৩০), মো. জাহিদুল (৪০), মো. আবু সাঈদ (৩৫)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট অভিযুক্তদের বিষয়ে অনলাইনে একটি সংবাদ প্রকাশের পর থেকেই সাংবাদিক মাছুম মিয়াকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে মঠের ঘাট এলাকায় অভিযুক্তরা দেশীয় অস্ত্র, ধারালো ছেনদা, চাপাতি ও লোহার রড নিয়ে তার গতিরোধ করেন বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, এ সময় অভিযুক্তদের একজন চাপাতি দিয়ে মাছুম মিয়ার বাম চোখের ওপরের অংশে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে তাকে বাঁচাতে তার বড় ভাই মাসুদ মিয়া এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে তার পকেট থেকে নগদ ২৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর আহত সাংবাদিক ও তার ভাই চিকিৎসা নেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

রূপগঞ্জ থানার পুলিশ জানিয়েছে,অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।##

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে মো. মাছুম মিয়া নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় তার বাম চোখের ওপরের অংশে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এসে তার বড় ভাই মাসুদ মিয়া ও হামলার শিকার হয়েছেন। হামলাকারীরা মাসুদ মিয়ার পকেট থেকে ২৫ হাজার টাকা নিয়ে গেছে বলেও অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রূপগঞ্জ থানাধীন মঠের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক মো. মাছুম মিয়া দৈনিক যুগ-যুগান্তর পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যম ‘এমএইচ নিউজ-২৪’-এর রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ঘটনায় সাংবাদিক মাছুম মিয়া রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জাঙ্গীর এলাকার শাহিদুল ইসলাম সাহেদ (৩০), মো. জাহিদুল (৪০), মো. আবু সাঈদ (৩৫)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট অভিযুক্তদের বিষয়ে অনলাইনে একটি সংবাদ প্রকাশের পর থেকেই সাংবাদিক মাছুম মিয়াকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে মঠের ঘাট এলাকায় অভিযুক্তরা দেশীয় অস্ত্র, ধারালো ছেনদা, চাপাতি ও লোহার রড নিয়ে তার গতিরোধ করেন বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, এ সময় অভিযুক্তদের একজন চাপাতি দিয়ে মাছুম মিয়ার বাম চোখের ওপরের অংশে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে তাকে বাঁচাতে তার বড় ভাই মাসুদ মিয়া এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে তার পকেট থেকে নগদ ২৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর আহত সাংবাদিক ও তার ভাই চিকিৎসা নেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

রূপগঞ্জ থানার পুলিশ জানিয়েছে,অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।##

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream