জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে জামালপুরে প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার( ৩ অক্টোবর) সকালে জামালপুর শহরের গেটপাড় এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, গ্রাম পুলিশ, পৌরসভা ও সর্বসাধারণের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টদের নিজ নিজ কর্মক্ষেত্র, বাসসস্থান ও সংলগ্ন এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের বিষয়ে সচেতন করা হয়। ডেঙ্গু মশার প্রকোপ হ্রাস না পাওয়া পর্যন্ত এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য সকলকে আহ্বান জানানো হয়। ডেঙ্গু প্রতিরোধে জামালপুর জেলার সকল উপজেলা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে।
মতামত