শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাজবাড়ীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাজবাড়ীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর অপরাধ, চুরি-ছিনতাইসহ বিভিন্ন সমস্যা, থানায় সাধারণ মানুষের সেবা গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা এবং পুলিশের সঙ্গে গণমাধ্যমকর্মীদের সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় গণমাধ্যমকর্মীরা জেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া প্রতিরোধ, চুরি-ছিনতাই রোধ, যানবাহন চলাচলে শৃঙ্খলা, গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের নজরদারি বৃদ্ধি এবং সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তির বিষয়ে পুলিশের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা। পাশাপাশি অপরাধসংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা এবং তথ্যপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

গণমাধ্যমকর্মীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন। তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় পুলিশ সুপার বলেন, রাজবাড়ীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। অপরাধের ধরন ও সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাদক, চুরি-ছিনতাই, কিশোর অপরাধসহ যেসব বিষয় জননিরাপত্তার জন্য উদ্বেগের কারণ, সেগুলো নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ যেন পুলিশের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা পান, সে বিষয়টি নিশ্চিত করা হবে। কোনো মানুষ যাতে হয়রানির শিকার না হন এবং থানায় গিয়ে সেবা নিতে গিয়ে সমস্যায় না পড়েন, সেদিকেও নজর দেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

পুলিশ সুপার বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের বিভিন্ন অসংগতি ও অপরাধের তথ্য তুলে ধরেন। এসব তথ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে পুলিশকে প্রয়োজনীয় ধারণা পেতে সহায়তা করে। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি জেলার বিভিন্ন সমস্যা ও অপরাধের তথ্য পুলিশকে জানালে তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে।

তিনি দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাজবাড়ীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ কাজ করবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, ডিআইও-১ মোহাম্মদ আলী জিন্নাহসহ রাজবাড়ীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

বিষয় : রাজবাড়ী নবাগত পুলিশ সুপার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

রাজবাড়ীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream