শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চরভদ্রাসনে মাদ্রাসাছাত্রের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে শিক্ষক আটক

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চরভদ্রাসনে মাদ্রাসাছাত্রের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে শিক্ষক আটক

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসনে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মোঃ মাসুদ (২৭) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মাসুদ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা এলাকার মাহবুব গোলদারের ছেলে। তিনি চরভদ্রাসন উপজেলার পূর্ব বিএস ডাঙ্গী জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসায় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসার ১৩ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে শিক্ষক মাসুদের বিরুদ্ধে। অভিযোগের পর পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফর আলী জানান, ঘটনাটি চরভদ্রাসন ও সদরপুর থানার সীমান্তবর্তী এলাকায়। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাকে সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ ঘটনায় সদরপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ওসি আরও জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শিশুর সুরক্ষা ও গোপনীয়তার স্বার্থে ভুক্তভোগী শিশুর নাম, ঠিকানা ও পরিবারের পরিচয় প্রকাশ করা হয়নি।

বিষয় : চরভদ্রাসন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

চরভদ্রাসনে মাদ্রাসাছাত্রের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে শিক্ষক আটক

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসনে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মোঃ মাসুদ (২৭) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মাসুদ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা এলাকার মাহবুব গোলদারের ছেলে। তিনি চরভদ্রাসন উপজেলার পূর্ব বিএস ডাঙ্গী জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসায় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসার ১৩ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে শিক্ষক মাসুদের বিরুদ্ধে। অভিযোগের পর পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফর আলী জানান, ঘটনাটি চরভদ্রাসন ও সদরপুর থানার সীমান্তবর্তী এলাকায়। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাকে সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ ঘটনায় সদরপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ওসি আরও জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শিশুর সুরক্ষা ও গোপনীয়তার স্বার্থে ভুক্তভোগী শিশুর নাম, ঠিকানা ও পরিবারের পরিচয় প্রকাশ করা হয়নি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream