শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়
ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া সেপ্টেম্বর মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে ২৭৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৪ হাজার কোটি টাকারও বেশি, প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে দেশে আসা রেমিট্যান্স আগের বছরের একই মাসের তুলনায় প্রায় ৩ শতাংশ বেশি। ২০২৫ সালের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ২৬৮ কোটি ৬০ লাখ ডলার।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে আসে ২৮৬ কোটি ডলার। এরপর আগস্টে প্রবাসী আয় এসেছে ২৯৬ কোটি ৬৬ লাখ ডলার। ফলে জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৮৫৯ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস রেমিট্যান্স। বৈধ পথে প্রবাসী আয় বাড়লে দেশে ডলারের সরবরাহ বৃদ্ধি পায়, যা আমদানি ব্যয় পরিশোধ ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

এদিকে ২০২৫-২৬ অর্থবছরে বৈধ চ্যানেলে দেশে মোট ৩ হাজার ৫৫৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরে এই পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরে প্রবাসী আয় বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ। এটিই এক অর্থবছরে দেশে আসা সর্বোচ্চ রেমিট্যান্সের পরিমাণ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সদ্য শেষ হওয়া সেপ্টেম্বর মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে ২৭৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৪ হাজার কোটি টাকারও বেশি, প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে দেশে আসা রেমিট্যান্স আগের বছরের একই মাসের তুলনায় প্রায় ৩ শতাংশ বেশি। ২০২৫ সালের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ২৬৮ কোটি ৬০ লাখ ডলার।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে আসে ২৮৬ কোটি ডলার। এরপর আগস্টে প্রবাসী আয় এসেছে ২৯৬ কোটি ৬৬ লাখ ডলার। ফলে জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৮৫৯ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস রেমিট্যান্স। বৈধ পথে প্রবাসী আয় বাড়লে দেশে ডলারের সরবরাহ বৃদ্ধি পায়, যা আমদানি ব্যয় পরিশোধ ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

এদিকে ২০২৫-২৬ অর্থবছরে বৈধ চ্যানেলে দেশে মোট ৩ হাজার ৫৫৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরে এই পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরে প্রবাসী আয় বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ। এটিই এক অর্থবছরে দেশে আসা সর্বোচ্চ রেমিট্যান্সের পরিমাণ।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream