শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ইয়াবাসহ জাতীয়তাবাদী তাঁতিদলের যুগ্ন আহবায়ক আটক

আটক আশরাফুল ইসলাম জিকু

জামালপুরের মাদারগঞ্জে ৩০ পিছ ইয়াবা টেবলেটসহ মাদারগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী তাঁতি দলের যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম ঝিকু (৩৫) কে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ। আটক ঝিকু পৌর এলাকার চরবওলা গ্রামের লাভলু কামারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহশীষ রায়। 

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল(শুক্রবার) রাতে উপজেলা সদর থেকে তাকে ৩০ পিছ ইয়াবা টেবলেটসহ আশরাফুল ইসলাম ঝিকুকে আটক করা হয়। তাকে মাদকের মামলায় শনিবার (৩ অক্টোবর) জেল হাজতে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে বি,এন,পি মাদারগঞ্জ উপজেলার শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন জানান, ‘মাদক সেবী অথবা মাদক ব্যবসায়ী কেও দলের লোক নয়। আটক ঝিকু যদি কমিটিতে থাকে তাকে দ্রুত বহিষ্কার করা হবে। তিনি আরো বলেন, ‘দলের নাম নিয়ে কেও মাদক ব্যবসাসহ অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে দল তাকে ছাড় দিবে না। কঠোর হস্তে দমন করবে’।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ইয়াবাসহ জাতীয়তাবাদী তাঁতিদলের যুগ্ন আহবায়ক আটক

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

জামালপুরের মাদারগঞ্জে ৩০ পিছ ইয়াবা টেবলেটসহ মাদারগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী তাঁতি দলের যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম ঝিকু (৩৫) কে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ। আটক ঝিকু পৌর এলাকার চরবওলা গ্রামের লাভলু কামারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহশীষ রায়। 

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল(শুক্রবার) রাতে উপজেলা সদর থেকে তাকে ৩০ পিছ ইয়াবা টেবলেটসহ আশরাফুল ইসলাম ঝিকুকে আটক করা হয়। তাকে মাদকের মামলায় শনিবার (৩ অক্টোবর) জেল হাজতে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে বি,এন,পি মাদারগঞ্জ উপজেলার শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন জানান, ‘মাদক সেবী অথবা মাদক ব্যবসায়ী কেও দলের লোক নয়। আটক ঝিকু যদি কমিটিতে থাকে তাকে দ্রুত বহিষ্কার করা হবে। তিনি আরো বলেন, ‘দলের নাম নিয়ে কেও মাদক ব্যবসাসহ অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে দল তাকে ছাড় দিবে না। কঠোর হস্তে দমন করবে’।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream