সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষ্যে একটি সুসংগঠিত আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি স্পষ্ট করেছেন যে, এই আইনি প্রক্রিয়ার সঙ্গে ভারতের আদালত সম্পৃক্ত থাকায় তাঁকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর বা ফেরত দেওয়ার বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বলা সম্ভব নয়।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভার্সেশন ২০২৬’-এর গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত এক সেশনে সাংবাদিক ও অংশগ্রহণকারীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওসমান হাদীর হত্যাকারীদের ফেরত পাঠানোর বিষয়েও একই আইনি প্রক্রিয়ার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

শেখ হাসিনা যেভাবে ভারতে গিয়ে পৌঁছান, সে বিষয়ে সমসাময়িক পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন:

শেখ হাসিনাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী বাংলাদেশে এসে নিয়ে যায়নি। ওই সময়ে দেশে তৈরি হওয়া মর্মান্তিক ও নজিরবিহীন পরিস্থিতির পেক্ষাপটে তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন।

দীনেশ ত্রিবেদী জানান, ওই মুহূর্তে একটি সামরিক বিমান ভারতে পৌঁছায় এবং ভারতও সে ধরনের আকস্মিক পরিস্থিতির জন্য আগে থেকে প্রস্তুত ছিল না। শেখ হাসিনা সেসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং নিকট প্রতিবেশী হিসেবে তাৎক্ষণিক বাস্তবতাকে মেনে নেওয়া ছাড়া ভারতের সামনে খুব বেশি বিকল্প ছিল না। ভারত যদি বিমান অবতরণের অনুমতি না দিত, তবে পরিস্থিতি আরও অনাকাঙ্ক্ষিত হতে পারত।

হাইকমিশনার জোর দিয়ে বলেন যে, বাংলাদেশ ও ভারত উভয় দেশই প্রাণবন্ত গণতান্ত্রিক রাষ্ট্র এবং দুটি দেশের মানুষই আইনের শাসন ও বিচারব্যবস্থার প্রতি গভীর শ্রদ্ধাশীল।

তৎকালীন ঐতিহাসিক বাস্তবতা এবং বর্তমানের আইনি বিচারপ্রক্রিয়া সম্পূর্ণ আলাদা বিষয়। প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়টি বর্তমানে আদালতের অধীনে নিজস্ব গতিতেই এগোচ্ছে।

সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ত্রিবেদী বলেন, "বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। নিজেদের নিরাপত্তা ও স্বার্থ নিয়ে কী সিদ্ধান্ত নিতে হবে, তা বাংলাদেশের সরকার ও জনগণ অন্য যেকোনো দেশের চেয়ে ভালো বোঝেন।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream