রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ডোমার জোড়াবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রশি টানাটানি প্রতিযোগিতা

প্রতিবেদক

নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রশি টানাটানি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 হলহলিয়া কুড়ারহাট বাজার কমিটির উদ্যোগে শুক্রবার (০২অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে হলহলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বাজার কমিটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসাবে ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মজির উদ্দিন সরকার, সহ-সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলাম আনু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম, শিক্ষক ফিরোজ পাভেজ উজ্জল, সাবেক ছাত্রনেতা সজিব সরকার প্রমূখ বক্তব্য রাখেন। খেলা পরিচালনা করেন বাজার কমিটির সহ-সভাপতি নাজমুল হাসান জুয়েল। 

ধারাভাষ্যকার দেলোয়ার হোসেনের উপস্থাপনায় ইউনিয়নের ৬নং ওয়ার্ড এবং ৭নং ওয়ার্ড দল অংশগ্রহন করেন। 

উক্ত খেলা দেখতে আসা হাজারো দর্শক ভীড় জমায়। তবে মহিলা দর্শকের ভীড় ছিলো চোখে পড়ার মতো। দুই দলের টানটান উত্তেজনার মধ্যদিয়ে বাঘ সিংহের লড়াইয়ে ৭নং ওয়ার্ড দল চ্যাম্পিয়ন শিরোপা লাভ করেন। 

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

ডোমার জোড়াবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রশি টানাটানি প্রতিযোগিতা

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রশি টানাটানি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 হলহলিয়া কুড়ারহাট বাজার কমিটির উদ্যোগে শুক্রবার (০২অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে হলহলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বাজার কমিটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসাবে ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মজির উদ্দিন সরকার, সহ-সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলাম আনু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম, শিক্ষক ফিরোজ পাভেজ উজ্জল, সাবেক ছাত্রনেতা সজিব সরকার প্রমূখ বক্তব্য রাখেন। খেলা পরিচালনা করেন বাজার কমিটির সহ-সভাপতি নাজমুল হাসান জুয়েল। 

ধারাভাষ্যকার দেলোয়ার হোসেনের উপস্থাপনায় ইউনিয়নের ৬নং ওয়ার্ড এবং ৭নং ওয়ার্ড দল অংশগ্রহন করেন। 

উক্ত খেলা দেখতে আসা হাজারো দর্শক ভীড় জমায়। তবে মহিলা দর্শকের ভীড় ছিলো চোখে পড়ার মতো। দুই দলের টানটান উত্তেজনার মধ্যদিয়ে বাঘ সিংহের লড়াইয়ে ৭নং ওয়ার্ড দল চ্যাম্পিয়ন শিরোপা লাভ করেন। 

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream