রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড

চুয়াডাঙ্গায় মাদক মামলায় জালাল মালিথাকে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়াও ৫হাজার টাকা জরিমানা ও আনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। রোববার দুপুরে বিশেষ দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত জালাল মালিথা চুয়াডাঙ্গা পৌর এলাকার কানাপুকুর পাড়ার মৃত আলতাফ হোসেনের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৮ মার্চ সন্ধায় মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম চুয়াডাঙ্গা একাডেমি মোড়ে অবস্থান নেয়। এ সময় বাস থেকে এক ব্যাক্তি ব্যাগ হাতে নামলে তাকে আটক করে। পরে ব্যাগ তল্লাশি করে ৮৯৯ পিচ বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করে। এ ঘটনায় পরদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে একজনের নামে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্দ্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন ২০২১ সালের ১২ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

৯ জন সাক্ষীর মধ্য ৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রোববার দুপুরে আসামির উপস্থিতিতে বিশেষ দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। রায়ে আমৃত্যু কারাদন্ড প্রদান করেন। এছাড়াও ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

চুয়াডাঙ্গায় মাদক মামলায় জালাল মালিথাকে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়াও ৫হাজার টাকা জরিমানা ও আনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। রোববার দুপুরে বিশেষ দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত জালাল মালিথা চুয়াডাঙ্গা পৌর এলাকার কানাপুকুর পাড়ার মৃত আলতাফ হোসেনের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৮ মার্চ সন্ধায় মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম চুয়াডাঙ্গা একাডেমি মোড়ে অবস্থান নেয়। এ সময় বাস থেকে এক ব্যাক্তি ব্যাগ হাতে নামলে তাকে আটক করে। পরে ব্যাগ তল্লাশি করে ৮৯৯ পিচ বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করে। এ ঘটনায় পরদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে একজনের নামে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্দ্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন ২০২১ সালের ১২ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

৯ জন সাক্ষীর মধ্য ৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রোববার দুপুরে আসামির উপস্থিতিতে বিশেষ দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। রায়ে আমৃত্যু কারাদন্ড প্রদান করেন। এছাড়াও ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream