রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাকেরগঞ্জে পৌর প্রশাসক ও পৌর বিএনপির যৌথ আয়োজনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাকেরগঞ্জে পৌর প্রশাসক ও পৌর বিএনপির যৌথ আয়োজনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

(বরিশাল) সংবাদদাতা: 

আধুনিক ও বাসযোগ্য পরিস্কার শহর গড়ার লক্ষ্যে  বাকেরগঞ্জ পৌর কর্তৃপক্ষ ও  পৌর বিএনপির যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

৩ অক্টোবর শনিবার  সকাল ১০টায় এ উপলক্ষে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড ও আশপাশের সড়ক সহ কাঁচা বাজার এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে বাসস্ট্যান্ডের মাছ বাজার, মুরগির বাজার, সবজি বাজারসহ বিভিন্ন দোকানের সামনের অংশ, ড্রেন ও ডাস্টবিনের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের নিজ নিজ দোকান ও দোকানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, সিনিয়র সহসভাপতি আনিসুর রহমান আলীম জোমাদ্দার সহ  অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি সপ্তাহে অন্তত এক দিন নিজের বাড়ি, স্কুল-কলেজ, প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা কমপক্ষে এক ঘণ্টা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এরই অংশ হিসেবে পৌর বিএনপি ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে শতাধিক মানুষের অংশগ্রহণে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। পরিচ্ছন্ন পরিবার থেকেই পরিচ্ছন্ন সমাজ এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমে পৌরসভা ও রাজনৈতিক ব্যক্তিবর্গও অংশ নিয়েছেন। তাদের অংশগ্রহণে পরিচালিত এ কার্যক্রমে ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতার মানও অনেক উন্নত হয়েছে।  পরিচ্ছন্নতা কার্যক্রম শুধু একদিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে। 

বিষয় : পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান বাকেরগঞ্জে পৌর প্রশাসক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

বাকেরগঞ্জে পৌর প্রশাসক ও পৌর বিএনপির যৌথ আয়োজনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

(বরিশাল) সংবাদদাতা: 

আধুনিক ও বাসযোগ্য পরিস্কার শহর গড়ার লক্ষ্যে  বাকেরগঞ্জ পৌর কর্তৃপক্ষ ও  পৌর বিএনপির যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

৩ অক্টোবর শনিবার  সকাল ১০টায় এ উপলক্ষে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড ও আশপাশের সড়ক সহ কাঁচা বাজার এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে বাসস্ট্যান্ডের মাছ বাজার, মুরগির বাজার, সবজি বাজারসহ বিভিন্ন দোকানের সামনের অংশ, ড্রেন ও ডাস্টবিনের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের নিজ নিজ দোকান ও দোকানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, সিনিয়র সহসভাপতি আনিসুর রহমান আলীম জোমাদ্দার সহ  অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি সপ্তাহে অন্তত এক দিন নিজের বাড়ি, স্কুল-কলেজ, প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা কমপক্ষে এক ঘণ্টা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এরই অংশ হিসেবে পৌর বিএনপি ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে শতাধিক মানুষের অংশগ্রহণে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। পরিচ্ছন্ন পরিবার থেকেই পরিচ্ছন্ন সমাজ এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমে পৌরসভা ও রাজনৈতিক ব্যক্তিবর্গও অংশ নিয়েছেন। তাদের অংশগ্রহণে পরিচালিত এ কার্যক্রমে ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতার মানও অনেক উন্নত হয়েছে।  পরিচ্ছন্নতা কার্যক্রম শুধু একদিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে। 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream