রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাণীশংকৈলে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে পল্লীবিদ্যুৎ কর্মচারীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে সুমন চন্দ্র (৪০) নামে এক পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু হয়েছে।

রোববার (০৪ অক্টোবর) ভোর রাতে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সুমন চন্দ্র রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই গ্রামের মহেশ চন্দ্রের ছেলে। তিনি নীলফামারী জেলার ডোমার উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (০৩ অক্টোবর) কর্মস্থল থেকে ছুটি নিয়ে সুমন নিজ বাড়িতে আসেন। ওইদিন সন্ধ্যায় পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের শ্মশান ঘাটের কাছে গিয়ে তিনি ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবন করেন।

বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে সুমন নিজেই তার মাকে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে রাত সাড়ে ১১টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে দিনাজপুর নেওয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

রাণীশংকৈলে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে পল্লীবিদ্যুৎ কর্মচারীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে সুমন চন্দ্র (৪০) নামে এক পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু হয়েছে।

রোববার (০৪ অক্টোবর) ভোর রাতে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সুমন চন্দ্র রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই গ্রামের মহেশ চন্দ্রের ছেলে। তিনি নীলফামারী জেলার ডোমার উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (০৩ অক্টোবর) কর্মস্থল থেকে ছুটি নিয়ে সুমন নিজ বাড়িতে আসেন। ওইদিন সন্ধ্যায় পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের শ্মশান ঘাটের কাছে গিয়ে তিনি ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবন করেন।

বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে সুমন নিজেই তার মাকে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে রাত সাড়ে ১১টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে দিনাজপুর নেওয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream