শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ঢাকার দোহার উপজেলার রাধানগর গ্রামের মা-বাবা হারানো পাঁচ কন্যার পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। গণমাধ্যমে পরিবারটির দুর্দশার খবর প্রকাশের পর বিষয়টি সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাধানগর গ্রামে প্রয়াত কৃষক আবুল কালাম আজাদ ও ফরিদা বেগমের বাড়িতে যায়।

প্রতিনিধি দলের সদস্যরা পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং পাঁচ কন্যার খোঁজখবর নেন। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে পরিবারটির জন্য আর্থিক সহায়তা ও বিভিন্ন উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

মোকছেদুল মোমিন মিথুন বলেন, সংবাদমাধ্যমে পরিবারটির দুরবস্থার খবর প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তিনি অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দেন। তার পক্ষ থেকে সহমর্মিতা ও সহযোগিতার বার্তা নিয়ে তারা সেখানে গেছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীবসহ স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামের কৃষক আবুল কালাম আজাদ ও তার স্ত্রী ফরিদা বেগম এক মাসের ব্যবধানে মারা যান। স্থানীয় সূত্র ও গণমাধ্যমের প্রতিবেদনে পরিবারটির দীর্ঘদিনের আর্থিক সংকটের কথা উঠে এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream