শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চরভদ্রাসনে কৃষকদের নতুন পরিচয় ‘কৃষক কার্ড’, পেলেন আর্থিক সহায়তা

ফরিদপুরের চরভদ্রাসনে ‘কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ-২০২৬’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের মাঝে কৃষক কার্ড ও কৃষি উপকরণ কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে দেশের বিভিন্ন এলাকার সঙ্গে সংযুক্ত হয়ে কৃষক কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়। সরকারি তথ্য অনুযায়ী, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন কৃষি সেবা, ভর্তুকি, উপকরণ ও আর্থিক সহায়তা আরও স্বচ্ছ ও সহজভাবে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। 

চরভদ্রাসনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ মাজহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক মোঃ সাহাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুলহাস হোসেন সৌরভ, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সফর আলী, বিএনপির উপজেলা আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মোল্লা, বিএনপি নেতা এজিএম বাদল আমিন, যুবদল উপজেলা সভাপতি মুজাফফর হোসেন জাফরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে কৃষক কার্ডের বিভিন্ন সুবিধা তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা জানান, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের কাছে কৃষি সেবা ও সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার পাশাপাশি কৃষি খাতের ব্যবস্থাপনা আরও কার্যকর ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃষক কার্ডের আওতায় পর্যায়ক্রমে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, কৃষি ঋণ, সেচ, প্রশিক্ষণ, কৃষি যন্ত্রপাতিসহ বিভিন্ন সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। 

অনুষ্ঠানে জানানো হয়, চরভদ্রাসন উপজেলায় মোট ৮৪৮ জন কৃষকের তালিকা করা হয়েছে। এর মধ্যে ৬০২ জন কৃষকের ব্যাংক হিসাবে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে, মোট ১৫ লাখ ৫ হাজার টাকা কৃষি উপকরণ সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে।

কৃষকদের জন্য ডিজিটাল পরিচয় ও সেবা ব্যবস্থাপনার অংশ হিসেবে কৃষক কার্ড চালুর ফলে ভবিষ্যতে সরকারি কৃষি সহায়তা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছভাবে কৃষকদের কাছে পৌঁছাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

চরভদ্রাসনে কৃষকদের নতুন পরিচয় ‘কৃষক কার্ড’, পেলেন আর্থিক সহায়তা

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream